পিয়াল নামের এক ভদ্রলোক বাজারের সব পলিথিন কিনে বাসায় নিয়ে এসেছেন। এসে বাসার সোফা থেকে শুরু করে ওয়ারড্রোব, ফ্রিজ পর্যন্ত পলিথিন দিয়ে পেচিয়ে রেখেছেন। কারণ তার বউ সবসময় অভিযোগ করে যে সে ঘর নোংরা করে। পলিথিন দিয়ে সব ঢেকে দিলে আর নোংরা হবে না, এই হলো পলিথিন পিয়ালের বুদ্ধি।
অবশ্য ঘর পরিস্কার করার জন্য রয়েছে কলিন। সেই বুদ্ধিই শেষে দেন সাবিলা নূর। এরকম গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদ উপলক্ষ্যে কলিন বাংলাদেশ এর নতুন টিভিসি।
