২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম।
১৯৯৭ সালে অঞ্জন চৌধুরী মিডিয়াকম প্রতিষ্ঠা করেন।
মিডিয়াকম যেসময় প্রতিষ্ঠা করা হয় সেসময় বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থায় নীতিনির্ধারনী পর্যায়ে ভিনদেশি প্রফেশনালদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
সেই ট্রেন্ডে পরিবর্তন আনতে ‘মেইড ইন বাংলাদেশ’ স্পিরিট নিয়ে কাজ শুরু করে সংস্থাটি।
শুরুতে স্কয়ার গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করলেও পরবর্তীতে অন্যান্য ব্র্যান্ড নিয়েও কাজ করা শুরু করে মিডিয়াকম।
